ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৩:৫১

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক যুবক। সোমবার (০৮ এপ্রিল) সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ন প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক শেখ ফরিদ ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা নিতো। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার মায়ের কাছে ৪০০ টাকা চান। তার মা টাকা নেই জানালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফিরেনি। আজ সোমবার সকালে তাদের ঘরের পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ফরিদ নামে ওই যুবক। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব