ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাইবান্ধায় 'এক টাকায়' ঈদ বাজার পেল ২২৫ পরিবার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৪:৩৭

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে এক টাকার বাজার কর্মসূচির আয়োজন করেছে আমাদের গাইবান্ধা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ৩টায় গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ‘এক টাকার বাজার’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্রমবর্ধমান বাজার মূল্যে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ২২৫ পরিবারকে দেওয়া হয় আতপ চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, বেগুন, ঢেড়স, পেঁয়াজ, মিষ্টিকুমড়া, মরিচ, টমেটো, লেবু নুডলস্ ও মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী।

সুবিধাভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য নাই তাদের। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন জানান সুবিধাভোগীরা। 

‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আজ এই আয়োজন। পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।

'আমাদের গাইবান্ধা' সংগঠনটি 'এক টাকার বাজার' শিরোনামে টানা চতুর্থবারের মতো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিকী মূল্যে বাজার বিতরণ কর্মসূচি পালন করে আসছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ