ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে এসএম জাকিরের ঢেউটিন বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ৪:৫৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঢেউটিন বিতরন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সোমবার (৮ এপ্রিল ) দুপুর ২টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন তিনি।

জানা যায়,  রোববার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামে ১৫ টি পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে। অনেকের ঘরের চাল উড়ে যায়। সোমবার ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করে ১৫টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন বিতরন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন। 

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজী, যুবলীগ নেতা আব্দুল মালিক, পিয়াল হাসান প্রমুখ।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সামনে পবিত্র ঈদ উল ফিতর। প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। অনেকেরই টিনের চালা উড়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিত্তবানদের উচিত তাদের দিকে হাত বাড়িয়ে দেয়া।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান