ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেয়ে খুশি আক্কেলপুরের তোজাম্মেল
জয়পুরহাটের আক্কেলপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় (৫০% ভর্তুকি মূল্যে) কম্বাইন হারভেস্টার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার পেয়ে খুশি গোপীনাথপুর ইউপির কাশিড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে তোজাম্মেল। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আক্কেলপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে কবুতা কোম্পানির কম্বাইন হারভেস্টার মেশিনটি তুলে দেয়া হয় তোজাম্মেলের হাতে।
মেশিনটির মূল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা হলেও ভর্তুকি মূল্যে তোজাম্মেল পেলেন ১৬ লাখ ৫০ হাজার টাকায়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লা আল আমিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মেশিনটি ঘণ্টয় ৩ বিঘা জমির ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করতে সক্ষম, যা কৃষকের কাজকে আরো সহজ করে দেবে।
উল্লেখ্য, এ পর্যন্ত আক্কেলপুর উপজেলায় মোট ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন সরকারি ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়