গাইবান্ধায় প্রথম ধাপে দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এরমধ্যে সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামীল আরেফিন টিটু , হাসান মেহেদী বিদ্যুৎ ও সাবেক ইউপি চেয়ারম্যান সামশীল আজাদ শীতল।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন বেগম। এছাড়া ৯ জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সাখাওয়াত হোসেন রুবেল, মিলন কান্তি সরকার,আব্দুল মজিদ, রোস্তম আলী, মোখলেছুর রহমান,শাহজাহান আলী , উজ্জ্বল হোসেন, মমিতুল হক নয়ন ও আমির হোসেন।
এদিকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান আঞ্জুম মনোয়ারা বেগম মেরী, সাবেক সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান সাখিয়া পারভীন, মিনু বেগম ও রাবেয়া খাতুন এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস হুকুম আলী, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, আব্দুল সাত্তার, রাশেল বিন ওয়াহেদ, আমজাদ হোসেন ও ইব্রাহিম আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়ন জমার শেষ দিনে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গাইবান্ধার দুটি উপজেলায় মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়