আফগানিস্তানে যাওয়া ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেয়া এক সাক্ষাৎকাওে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, ‘আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি। এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে; লাখ লাখ জীবন চলে গেছে। কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি।’ তিনি বলেন, ‘এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনঃর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।’
ক্ষমতায় থাকাকালে দুই বার অভিশংসিত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সেখানে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।’
যেভাবে আফগানিস্তান সেনা প্রত্যাহার করা হয়েছে, সেজন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি ক্ষমতায় থাকলে সেটি ভিন্নরকম হত বলে দাবি করেছেন।
ট্রাম্প বলেন, ‘সেখান আমি সেনা সংখ্যা ২০ হাজার থেকে আড়াই হাজারে নামিয়ে এনেছিলাম। সামরিক বাহিনীকে সরিয়ে আনার আগে বেসামরিক লোকজন, দোভাষী এবং অন্যান্য লোকজনকে সরিয়ে আনলে সেটা আমাদের জন্য সহায়ক হতো। আগে আমাদের সেখান থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা উচিৎ, সামরিক বাহিনীকে তারপরে প্রত্যাহার করা উচিৎ।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক