দুর্গাপুরে শেষ হলো দু‘দিন ব্যপি কৃষক মেলা
নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহীর আয়োজনে অনুষ্ঠিত স্থানীয় কৃষক, যুবক ও সর্বস্তরের মানুয়ের কাছে বাঙ্গালী কৃষ্টি ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা তুলে ধরে অনুষ্ঠিত দু‘দিন ব্যাপি কৃষক মেলা শেষ হয়েছে। সোমবার রাতে কৃষকদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এ কৃষক মেলা।
পৌরশহরের এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রামীণ খেলাধুলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী কৃষদের মাঝে পুরস্কার ও ২শত জন কৃষকদের মাঝে আউশ বীজ ও সার বিতরণ করেন এমপি মোশতাক আহমেদ রুহী। এ সময় অন্যদের মধ্যে, ইউএনও এম রকিবুল হাসান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতি কবি সুজন হাজং, কৃষি অফিসার নীপা বিশ^াস, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, এএসপি দুর্গাপুর সার্কেল আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, ওসি উত্তম চন্দ্র দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আলী আসগর সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া কৃষক মেলায় গান গেয়ে মঞ্চ মাতালে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুকুমার বাউল ও ক্লোজআপ তারকা ঐশি।
এমপি রুহী বলেন, নেত্রকোনা-১ আসনকে অসাম্প্রদায়িক চেতনা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ আসনের জনগন আমাকে বড় আশা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। আমি ক্রমান্বয়ে জনগনের সকল আশা পুরণ করবো ইনশাআল্লাহ্। অত্র এলাকার সাধারণ কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান করার স্বপ্ন ছিলো আমার দীর্ঘদিনের। তাই দুই উপজেলায় একযোগে এ অনুষ্ঠান করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন