ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, ৩ জন গ্রেফতার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৬-৪-২০২৪ দুপুর ৪:৩
রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে আমগাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাটি সোমবার রাতে (১৫ এপ্রিল) গোদাগাড়ী উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায়। এঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
 
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪২)। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন আরও একজন।
 
আটককৃতরা হলো, ওই গ্রামের সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন। তিনি জানান, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
 
পরে সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে বিষয়টি নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়। এসময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সভাপতির পক্ষে কথা বলার জন্য রুহুল আমিনকে বেধকড় মারধর করা হয়। তাকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন।
 
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রুহুল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত