ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ১:২২

রাজশাহীতে 'সবার জন্য সমান অধিকার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই" প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ডাব্লিউএফএইচ ও হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে রোগী সমাবেশ, পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। 

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ,  রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোর্শেদ জামান মিঞা, হিমোফিলিয়া সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মেহেদী হাসান সহ অন্যান্য চিকিৎসক ও রোগীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চিকিৎসক ও রোগীরা সকল রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানান। যেহেতু এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, জাতীয় চিকিৎসানীতিতে দ্রুত অন্তর্ভূক্ত করে এর সঠিক সমাধান করার দাবিও জানান তারা।  

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন