ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অটোরিকশা চালক হত্যার বিচার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৩:৪৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক দুলা মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে কাটামোড়ে ঘন্টাব্যাপি আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। 

বুধবার বেলা ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন শেষে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটামোড়ে বেড়িকেট দিয়ে বিক্ষোভ করে। 

বিক্ষোভ চলাকালে দুলা মিয়ার হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারদাবীতে বক্তব্য রাখেন নিহত দুলার স্ত্রী আসমা বেগম, ছেলে আরিফ হোসেন, বড় ভাই সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মোতিন মোল্লা, ইউপি সদস্য তুষার মিয়া, এলাকাবাসীর পক্ষে আব্দুল হালিম, ওয়েজ কুরানি, স্বপন মিয়া, আলমগীর হোসেন, পল্লী চিকিৎসক এমরান সরকার প্রমুখ। 

এদিকে বেরিকেটে আটকা পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সড়ক থেকে বেরিকেট তুলে নেয়ার আ্হ্বান জানান। এসময় তিনি বলেন, আগে দিনাজপুুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাতে পুলিশের পেট্রল গাড়ী থাকতো। এখন আর চোখে পরেনা। তিনি দ্রুত পুলিশী নজরদারি বাড়িয়ে জনগণের নিরাপত্ত জোড়দার করার দাবী জানান। পরে তিনি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষ থেকে দুলা মিয়ার পরিবারকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন।

খবর পেয়ে গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা নির্র্বাহী অফিসার রাসেল মিয়া, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনাস্থলে পৌঁছে আসামীদের গ্রেফতার, কাটামোড়ে সিসি ক্যামেরা আওতায় এনে পুলিশবক্স স্থাপনসহ তাদের বেশ কিছু দাবী পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

গত ১৪ এপ্রিল রাতে উপজেলার সাপমারা ইউনিয়েেনর তরফ কামাল গ্রামের নবানু মিয়া পুত্র অটোরিকশাচালক দুলা মিয়াকে একই ইউনিয়নের সিন্টাজুড়ি নামক স্থানে গলা কেটে হত্যা করে দুুবৃর্ত্তরা।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত