দুর্গাপুরে মুজিবনগর দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
পরবর্তিতে উপজেলা পরিষদ হলরুমে অনু্ষ্িঠত আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায়, ইউএনও এম. রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকাদর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, থানা ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। উপস্থিত সকলে মুজিবনগর সরকার কে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার জন্য সকলকে আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন