শান্তিগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ নিহত ব্যক্তির নাম নোয়াব আলী(৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র।
বুধবার(১৭ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বুধবার বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংদের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন৷ এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা৷ তখন হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন৷ এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে ফিরে এসে স্বাভাবিক কার্যক্রম করেন। আজ সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত