গরু চুরির বিচারের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার-মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহিদুল ইসলাম বাবু (৩২) নামে যুবক খুন হয়েছেন।
নিহত রাহিদুল ইসলাম ওই ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহিদুলের মৃত্যু হয়। এরআগে সাড়ে ৮ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নে আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় এ হামলার শিকার হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমারুজ্জামান বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার-মামলার জেরে বাবুর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় রমজান, খলিল, খাইরুলগংরা।
হামলাকারীদের ছুরির আঘাত বাবুর বুক ভেদ করে হার্ট পর্যন্ত পৌঁছায় তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়