ভাঙ্গারির দোকানে রেললাইন চুরি করে বিক্রির সময় আটক ৩
গাইবান্ধায় ভাঙ্গারির দোকানে রেললাইন বিক্রির সময় ৩ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ব্রীজরোড এলাকার আশা ভাঙ্গারির দোকান থেকে এসব মালামাল জব্দসহ তাদেরকে আটক করা হয়। সেই সঙ্গে চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- আশা ভাঙ্গারি দোকানের লেবার সদর উপজেলার বালুয়া বাজারের পাকার খুটি এলাকার আব্দুর রহমানের ছেলে মোকলেছুর রহমান(৩৩), পশ্চিম দুর্গাপুর এলাকার মুত দুলা মিয়ার ছেলে সাগর মিয়া (৩০) ও ফুলছড়ি উপজেলার উত্তর কঞ্চিপাড়া এলাকার বারব উদ্দিনের ছেলে অটোরিকশা চালক ওয়াহেদ মিয়া (৪০)।
অটো রিকশা চালক ওয়াহেদ মিয়া বলেন, আমি প্রতিদিনের ন্যায় অটো নিয়ে বের হলে বালাসী হতে আব্দুল লতিফের ছেলে মোন্নাফ মিয়া ও জিয়াউর রহমানের ছেলে মুন্না মিয়াসহ তিনজন আমাকে নিউ ব্রীজ রোড আশা ভাঙ্গারির দোকানে যাওয়ার জন্য ভারা করেন। পথিমধ্যে কঞ্চিপাড়া রেলগেট এলাকায় এসে তারা আনুমানিক তিন ফিট দৌর্ঘের ৯ টুকরা রেললাইন আমার অটোতে উঠিয়ে দেয়। আমি না নিতে চাইলে ধামকি দিয়ে বলে, তোকে ভাড়া বেশি দেওয়া হবে, কথা কম ক। বলে ১ হাজার টাকা ভাড়া দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানিক দলের প্রধান গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার আব্দুল মজিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রীজরোডের আশা ভাঙ্গারির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান মালিক পালিয়ে গেলেও ইজিবাইক চালকসহ তিন জনকে মালামালসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে আনুমানিক তিন ফিট দৈর্ঘ্যের ৯ পিস রেল লাইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেল লাইনগুলো ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটের।
এব্যাপারে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, উদ্ধারকৃত মালামালের লিস্ট করে সেগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হবে। আটককৃত আসামী ছাড়াও এ কাজে জড়িতদের নাম উল্লেখ করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied