ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৩:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহয়োগীতায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার এ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রদর্শনী সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। ভেটেনারি সার্জন ডা: মো. আমিনুল ইসলাম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার  ডা. আজমেরী হাসনাতের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন ,রায়গঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ওলি উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোলাম মোস্তফা ইকবাল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, কৃষক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব, ছাত্র লীগের সভাপতি রবিন সরকার, সাধারণ সম্পাদক সোয়েব আক্তার প্রমুখ। দিন ব্যাপী এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে এলাকার খামারীরা তাদের খামারে ব্যবহিত ডিজিটাল যন্ত্রপাতি ও উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন। পরে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ