ইরান এত শক্তি প্রয়োগ করবে বুঝতে পারেনি ইসরায়েল
সিরিয়ার রাজধানী দামেস্কে গত ১ এপ্রিল ইরানের কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ ৭ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাব দিতে গত ১৪ এপ্রিল দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
তবে কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যে এত শক্তি প্রয়োগ করবে সেটি বুঝতে পারেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।
এক ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে মার্কিনিরা বলেছেন, “ইসরায়েলিরা বিষয়টি নিয়ে খুবই বাজে হিসাব করেছিল। মনে করেছিল ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে না।”
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কনস্যুলেটে হামলা চালানোর মাত্র কয়েক মিনিট আগে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ইসরায়েল অবহিত করে। এতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার ক্ষিপ্ত হন।
সংবাদমাধ্যমটিকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কনস্যুলেটে হামলা চালানোর পরিকল্পনা আরও দুই মাস আগে করা হয় এবং গত ২২ মার্চ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা এটির অনুমোদন দেয়।
যদিও হামলার পর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রীসভাই এটির অনুমোদন দেয়।
কিন্তু কনস্যুলেটে হামলার পর ইরান পাল্টা হামলা চালাতে এত শক্তি প্রয়োগ করবে এটি ইসরায়েল একদমই বুঝতে পারেনি। তারা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বলেছিল, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে খুব বেশি হলে ১০টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এরপর গত সপ্তাহে তারা নতুন পর্যবেক্ষণে জানায়, ইরান থেকে সর্বোচ্চ ৬০ থেকে ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। কিন্তু ইরান কয়েকশ ড্রোন এবং একশরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে এটি তারা কল্পনাও করেনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমএসএম / এমএসএম
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক