ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জামিন নিতে এসে কারাগারে এজহার ভুক্ত আসামি ইকবাল


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:১৫

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চাঞ্চল্যকর হত্যাচেষ্টার মামলার পলাতক ১নং আসামি মো: ইকবাল (৩৫) ৪নং আসামি মো:ফারুক(৩৩) চট্টগ্রাম আদালতে জামিনের জন্য গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোঃ রবিউল আলম এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রূপম বসাক।
 
গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব কুলগাঁও নিরিবিলি বিল্ডিং এর আগে বিক্রিত জায়গার পরিদর্শনে গেলে আসামি ফারুক আজম আকাশ ও বাদীর বড় ভাই জাবেদ হোসেন ও ব্যবসায়ী মহিউদ্দিন টিপু,কে অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহারিত মোবাইল ফোন ছিনিয়ে নেয়, সে সময় ঘটনাস্থলে আসেন বাদীর সেজ ভাই ইলিয়াস হোসেন রুবেল কথা কাটাকাটির এক পর্যায়ে ১নং আসামি ইকবাল,২নং আসামি ফারুক আজম আকাশের নেতৃত্বে বাদীর সেজ ভাই ইলিয়াস হোসেন রুবেলকে হত্যার উদ্দেশ্যে দেশিয় তৈরি রাম দা,কিরিচ দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও মামলার বাদীর ভাই ইলিয়াস হোসেন রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।  

এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই ইউনুস সোহেল বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।১নং আসামি মো: ইকবালের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক