ডেমরায় মেয়ের জামাইয়ের বাড়ীতে শ্বশুর শ্যালকের দুর্ধর্ষ চুরি: থানায় মামলা
রাজধানীর ডেমরায় আপন মেয়ের জামাইয়ের বাড়ীতে ঘর খালি পেয়ে শ্বশুর,শ্যালক তাদের এক সহযোগী নিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউসুফ সরকার মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১১ এপ্রিল দিবাগত গভীর ডগাইর নিউটাউন এলাকায় বাদির নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ঘরে থাকা নগদ ৯ লক্ষ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইলফোন, ৩০ হাজার টাকা মূল্যের ১ টি ট্যাব, বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেক বই চুরি করে।
অভিযুক্তরা হলো—ডেমরার ডগাইর নিউ টাউন এলাকার মৃত লাল মিয়া আমিনের ছেলে ও বাদির শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তার ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী চাঁদপুরের সদর থানার মধ্যইচর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪)। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে এ চুরির ঘটনা ধরা পড়ায় বর্তমানে আসামিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, বাদি ও তার শ্বশুর নিউটাউন এলাকায় গত ২০২১ সালের ৯ ডিসেম্বর ০.০৫৪০ একর জমি কিনে ৩ তলা ভবন নির্মাণ করে একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। পরে ওই জমি নিয়ে দ্বন্দের শুরু হলে এক পর্যায়ে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে কাসেমী ও তার ছেলেসহ খাদেম বাদিকে মামলার জন্য হুমকি ধমকি দিয়ে চাঁদা দাবি করে। এ ঘটনায় আদালতের মাধ্যমে বাদির স্ত্রী তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
সুব্রত কুমার পোদ্দার আরও বলেন, গত ১০ এপ্রিল ঘর তালা দিয়ে স্বপরিবারে গ্রামের বাড়িতে যায় বেড়াতে যান মো. ইউসুফ। গত ১২ এপ্রিল বিকালে তারা বাড়ি ফিরে এসে দেখেন ঘরে চুরি হয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনা প্রকাশ পেলে বাদি আত্মীয়—স্বজন ও এলাকাবাসীকে জানায়। তাদের জিজ্ঞাসাবাদে শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী চুরি যাওয়া মালামাল, নগদ টাকা ও স্বর্নালঙ্কার ফেরত দেওয়ার কথা বলেও নানা তালবাহানা করছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন