মাঠে গিয়ে বোরো ধান কাটা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দেশের অন্যতম প্রধান শস্য ভাণ্ডারখ্যাত নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী বাঁকুয়া হাওরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে।রোজ বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকাল ৪ টার দিকে গোবিন্দশ্রী ইউনিয়নের বাঁকুয়া হাওড় এলাকায় মাঠে গিয়ে বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ নুরুজ্জামান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ,গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ৬০০ শত ২০ হেক্টর বেশি জমিতে বোরোর চাষাবাদ হয়েছে। ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার গত বছরের চেয়ে ২৭০ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে ।
গত বছরের চেয়ে অনেক বেশী এবার বোরো ধান উৎপাদনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। চলতি মৌসুমে চাউলে ফলন ৭৪ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন অনুষ্ঠানে যোগদানের সময় স্থানীয় কৃষক ও ধান কাটা শ্রমিকরা জেলা প্রশাসকসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে হাতে কাচি নিয়ে বোরোর জমিতে ধান কেটে বর্তন কাজের উদ্বোধন করা হয়। পরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বাঁকুয়া হাওর বোরো ধানের নমুনা শস্য কর্তন করা শুরু হয়েছে। এবার প্রতি ১০ শতাংশ জমিতে শুকনো অবস্থায় ৭ মণ থেকে ১০বোরো ধানের ফলন হওয়া আশা করছি।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ তিনি কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শুনে খুশি হবেন ময়মনসিংহ সাতটি জেলার মধ্যে নেত্রকোনা জেলা যান্ত্রিক মেশিন দিয়ে ৯০% ধান কর্তন করা হয়।এতে করে কৃষক লাভবান, সময় বাঁচল এবং আগাম বন্যা থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।
তিনি এও বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবসময়ই আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন ফসল বৃদ্ধির লক্ষ্যে, এখন আধুনিক ডিজিটাল যোগাযোগ কৃষি অফিসে না গিয়েও আপনারা মোবাইলের মাধ্যমে অনেক উপদেশ গ্রহণ করতে পারেন কৃষি অফিস থেকে। কৃষি কাজ সহজ করার জন্য ধান রোপনের যান্ত্রিক মেশিনও আপনাদের জন্য আনার চেষ্টা করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান