খালিয়াজুরীতে রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে কল্যাণপুর প্রাইমারি স্কুল হতে কৃষ্ণপুর ঈদগাহ পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে উপজেলা সদরে কৃষ্ণপুর ইউনিয়ের সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাস্তা নির্মাণের শুরু থেকে কাজের গুণগতমান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমনকি এলাকার লোকজন মুঠোফোন ও লিখিত অভিযোগ উপজেলা প্রকৌশলী বরাবর প্রদান করলেও কোনো অভিযোগ আমলে না নিয়ে দায়সারাভাবে কাজ সম্পন্ন করলে তা বর্ষায় পানিতে সামান্য ঢেউয়ে ভেঙে যাচ্ছে রাস্তাটি।
এলাকাবাসীর দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারাভাবে কাজের জন্যই রাস্তাটি ভেঙে যাচ্ছে। একই কাজে পরপর দুবার (রিভাইজ) বরাদ্দ প্রদান করা হয়েছে। রিভাইজ বরাদ্দ ৬০ লোখ টাকা হলেও রাস্তার কাজ শেষ হতেই ভেঙে পড়ছে।
এলাকাবাসী বলেন, কাজ সম্পন্ন করার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অগ্রিম টাকা উত্তোলন করার সুযোগ করে দেন উপজেলা প্রকৌশলী। এলাকার লোকজনের অভিযোগ আমলে না নেয়ার কারণে এলাকাবাসী নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স সারোয়ার জাহান ও দুর্নীতিবাজ কর্মচারীদের শাস্তি ও অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ৫নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম মোড়ল, ইকবাল হোসেন, ছাত্রনেতা শাকিল আহম্মেদ, হাজী বাবুল মিয়াসহ এলাকার সচেতন মহলের অনেকেই। মানববন্ধনে কৃষ্ণপুর গ্রাম থেকে শত শত মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ জানায়। তারা সরকারি অর্থ অপচয় বন্ধসহ অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ শাস্তির দাবি জানান।
তাদের দাবি, দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন উদাসীনতার জন্যই কল্যাণপুর হতে কৃষ্ণপুর রাস্তার এ দুরবস্থা। শুধু তাই নয়, এলজিইডি কর্তৃক বাস্তবায়িত খালিয়াজুরী উপজেলার সকল অবকাঠামো নির্মাণে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য সুফল পাওয়া যাচ্ছে না। ভেন্তে যাচ্ছে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ গ্রামকে শহরে রূপান্তরের কার্যক্রম। প্রকল্পের নামে কোটি কোটি টাকা অপচয়ের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তথ্যসূত্রে জানা যায়, কল্যাণপুর হতে কৃষ্ণপুর পর্যন্ত রাস্তাটির বরাদ্দ ১ কোটি ৭ লাখ ৭২ হাজার ৫২ টাকা। ঠিকাদার মো. সারোয়ার জাহান, জাহাঙ্গীর, মদন, নেত্রকোনা। ২০১৮-১৯ অর্থবছরে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ২০২০-২১ অর্থবছরেও তা পূর্ণতা পায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. ইউনুস আলী বলেন, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তাটি সাবমার্সিবল। তাতে রাস্তা উঁচু করার ফলে মাটির কম্প্রেশান ঠিকমতো না হওয়ায় মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে যাচ্ছে। তাছাড়া ব্লকের সাইজ ২০০/২০০ মি.মি. হওয়ায় বর্ষায় পানির চাপ নিতে পারে না। ব্লকের সাইজে কিছুটা ত্রুটির কারণে রাস্তার এমন সমস্যা দেখা দিচ্ছে।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি রাস্তাটি যাহাতে স্থায়িত্ব হয় সেভাবে পদক্ষেপ নেয়ার। রিভাইজ বরাদ্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রিভাইজ বরাদ্দ প্রদান করা হয়নি।
প্রকল্পের নামে সরকারের অর্থ অপচয় রোধ, টেকসই কাজ বাস্তবায়ন ও দুনীতিবাজ কর্মমকর্তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার- এমনটাই আশা হাওরপাড়ের জনগনের।
এমএসএম / জামান
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
Link Copied