ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৪-২০২৪ বিকাল ৭:৪৪

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনের নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্আ নামাজ আদায় শেষে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে কুমড়ী বাজার এলাকার সচেতন যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলে তিন শতাধিকের বেশি লোক অংগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা-পূর্বধলার সড়কের কুমড়ী বাজার এলাকার কয়েক কিলোমিটার ও বাজারের ভেতরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রৌহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে আলোচনা সভা ও সভা শেষে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাগব ও পরিত্রাণ পেতে এবং শিশুসহ অগণিত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইসরাইলি পণ্য বয়কট, ইসলাইলি রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন ও শিশুদের নির্মমনভাবে হত্যার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন, ইসরাইলি আগ্রাসন রুখে দিতে সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হওয়ার আহবান জানান বক্তারা।

এতে সহকারি প্রধান শিক্ষক আজহারুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মাছুম ফকির, মাওলানা হাদিসুর রহমান ফকির, সহকারি অধ্যাপক নাজমুল কবীর সরকার, রফিকুল ইসলাম, সোহাগ ফকির প্রমুখ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়