ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২৪ দুপুর ৪:৮

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। পাশাপাশি বেড়েছে বাতাসে আর্দ্রতা। সব মিলিয়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের জনজীবন। এ পরিস্থিতে ব্যাহত হচ্ছে উপজেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকিপুর এলাকার ভ্যান চালক সুজন শেখ বলেন, এই গরমের মধ্যে ভ্যান গাড়ি নিয়ে বাইরে থাকাটাই কষ্ট। তীব্র গরমে রাস্তায় মানুষ কম থাকায় আয় ইনকামও কম হচ্ছে। প্রচন্ড তাপে ঘেমে জামা ভিজে আবার শুকাচ্ছে। তবুও কাজ তো করতেই হবে। না হয় খাবো কি? একটু ভ্যান চালালেই মুখ শুকিয়ে যায়। শরীর থেকে প্রচুর ঘাম ঝড়ে। গরমে অন্য কোনো খাবার খেতে মন চায় না। স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, গরমে যে বাতাস বইছে সেটাতেও গরম। একটু বৃষ্টি না হলে আর স্বস্তি নেই। তাপমাত্রা বেড়ে সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এ দিকে তপ্ত আবহাওয়ায় সর্দি, জ্বর, চর্মরোগ, ডায়রিয়া, পেটের পীড়া, হিটস্ট্রোক, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষই রয়েছে। তবে শিশু ও বৃদ্ধরাই বেশি।
উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স এ তীব্র গরমে ৪ দিন ধরে ভর্তি রয়েছে ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা মধ্যপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, এই গরমে পেশার নেমে গিয়ে বমি হয় তার । এ অবস্তায় তাকে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স এ ভর্তি করে স্বজনেরা । চিকিৎসা নিয়ে এখন তিনি অনেকটা সুস্থ অনুভব করছেন। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ বলেন, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন স্যারের দিক নির্দেশনায় আমরা প্রচন্ড তাপমাত্রায় জরুরী কাজে বা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরেই অবস্থান, ভারী শারীরিক পরিশ্রম যথাসম্ভব পরিহার করা,  তাপ প্রবাহের সময় দিনের বেলা বাইরে বের হলে ঢিলে ঢালা,আরাম দায়ক সুতি কাপড় পরিধান করা, ছাতা/রোদ চশমা/সানস্ক্রীন ক্রিম/বড় টুপি/ক্যাপ ব্যবহার,  নিয়মিত পর্যাপ্ত পরিমান নিরাপদ খাবার পানি পান, মৌসুমী সহজলভ্য রসালো ফলমূল খাওয়া ও নিরাপদ খাবার গ্রহন । তীব্র গরমে মাথা ব্যাথা, জ্বর, মাথা ঘোরা ও বমি বমি ভাব সহ শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অথবা নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি গরমে ঘামের সাথে প্রচুর পরিমান লবন পানি বের হয়ে যাওয়ার ঘাটতি পূরণ করতে স্যালাইন প্রান করতে বলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের