ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মেঘনায় নিষিদ্ধ জাল পেতে চেয়ারম্যান-মেম্বারের মাছ নিধন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১২:২৫

মেঘনা নদীর প্রায় ৩ কিলোমিটার জায়গা অবৈধভাবে দখল করে ৪টি খরছি জাল ও ৪টি পিটানিয়া জাল পেতে সব ধরনের মাছ নিধন করছে ইউপি চেয়ারম্যান মানিক হাওলাদার ও ইউপি মেম্বার মো. জাহাঙ্গীর মাঝির নেতৃত্বে একটি প্রভাবশালী গ্রুপ। ওই সব জালে ছোট-বড় সব ধরনের মাছই ধরা পড়ে। ওই জাল থেকে কীটপতঙ্গ পর্যন্ত রক্ষা পায় না। এতে চরম হুমকির মুখে পড়ছে পরিবেশ। ওই জালের সাথে সাধারণ জেলেদের জাল গিয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হলেও ওই লাঠিয়াল বাহিনীর ভয়ে মুখ খুলতে পারছে না। তবে প্রশাসন মাঝেমধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করলেও এরা থাকে ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করেই নাকি এ অবৈধ ব্যবসায়ীরা বীরদর্পে মাছ নিধন করছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রমতে জানা গেছে, মেঘনা নদীর বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী হাসাননগর এলাকার রবুরচর থেকে পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার এলাকা দখল করে ৪টি খরছি জাল ও রবুরচরের মাথা থেকে নাগর পাটোয়ারীচর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা দখল করে ৪টি পিটানিয়া জাল পেতে অবাধে সকল রকম ছোট-বড় মাছ নিধন করছে উপজেলার হাসাননগর ইউপি চেয়ারম্যান মো. মানিক হাওলাদার ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মাঝি, তজুমদ্দিন মলংচড়া ইউনিয়নের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান প্রফেসর নাজিমুদ্দিন বাবুল চেয়ারম্যান নেতৃত্বে। চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরা হচ্ছে। এ খুঁটির বেড়ার চারপাশে জাল বাঁধা। জোয়ারে নদী টইটুম্বুর হলে খুঁটির সঙ্গে বাঁধা জাল উপরে তুলে বেঁধে দেয়া হয়। ভাটায় পানি কমলে বেড়ার মধ্যখানে জাল টেনে মাছের রেনু-পোনাসহ সব ধরা হচ্ছে। এ জালের নাম খরছি জাল। এ প্রক্রিয়ায় মাছ শিকার একেবারেই অবৈধ।

এছাড়া হাকিমুদ্দিন পল্টনের পূর্ব পাশে প্রায় ১ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে বীরদর্পে খরছি ও পিটানিয়া জাল ফেলে অবাধে মাছ শিকার করছে একটি প্রভাবশালী গ্রুপ। ওই সব জাল হতে ছোট-বড় কোনো মাছ এবং কীটপতঙ্গও রক্ষা পান না। দীর্ঘদিন এ জাল নিষিদ্ধ থাকলেও এরা বীরদর্পে তাদের এ অবৈধ ব্যবসা করে যাচ্ছে। এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাধারণ জেলেরা জানান, খুচি জাল ও পিটানিয়া জাল হতে ছোট-বড় কোনো মাছই রক্ষা পায় না। ওই সব জাল হতে কীটপতঙ্গ পর্যন্ত রক্ষা পায় না। যেসব জনপ্রতিনিধি নদী হতে এসব অবৈধ জাল উচ্ছেধ করবে তাদের নেতৃত্বেই দীর্ঘদিন এ অবৈধ ব্যবসা চলছে। ওই সব জালে আমাদের জাল গিয়ে পড়লে কেটে আনতে হয়। আমরা ক্ষতিগ্রস্ত হলেও ওদের লাঠিয়াল বাহিনীর ভয়ে মুখ খুলতে পারি না। তাহলে আমাদের বিভিন্নভাবে ক্ষতিসাধন করে থাকে। রক্ষক যখন ভক্ষক হয় তখন আমাদের আর কী করার? প্রশাসন এদের দেখেও না দেখার ভান করে। আমরা শুনছি প্রশাসনকে ম্যানেজ করেই এ অবৈধ ব্যবসা দীর্ঘদিন করছেন। তারা আরো বলেন, আমরা নদীতে এসকল অবৈধ দখল ও নিষিদ্ধ জাল থেকে মুক্তি চাই। লোক দেখানো কোনো অভিযান চাই না। প্রশাসনের স্থায়ী কঠোর নজরদারি চাই।

হাসাননগর ইউপি চেয়ারম্যান মো. মানিক হাওলার জানান, আমার খরছি জাল নেই। একটি পিটানিয়া জাল রয়েছে। তাও এখন বন্ধ।

হাসাননগর ইউপি মেম্বার মো. জাহাঙ্গীর মাঝির সাথে আলাপ করার চেষ্টা করলে তিনি ফোনটি কেটে দেন।

ভোলা জেলা মৎস্য অফিসার এসএম আজহারুল ইসলাম জানান, এ অবৈধ জালের সাথে জনপ্রতিনিধিরা থাকার বিষয়টি খুবই দুঃখজনক। তারাই এগুলো নির্মূল করবেন। খরছি ও পিটানিয়া জাল নদীতে ফেলা একেবারেই নিষিদ্ধ। শীঘ্রই প্রশাসনকে সাথে এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

এমএসএম / জামান

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত