ক্যামেরা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা"নিখোজের ৩ দিন পর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার
নিখোজের ৩ দিন পর বন্ধুর বাড়ীর সেফটি ট্যাংকে মিলল যুবকের লাশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে। স্থানীয়রা জানান, উপজেলার বাটি গ্রামের মিলনের ছেলে রিফাত হোসেন (১৬) ও একই উপজেলার শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে সম্রাট মিয়া (১৬) দুইজনই ঘনিষ্ট বন্ধু। বন্ধুত্বের সুবাদে দুই জনার মধ্যে গভীর সম্পক হয়। ঘটনার ৩ দিন আগে অথাৎ ১৭ই এপ্রিল সম্রাট নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে সাঘাটা থানায় মিছিং ডায়েরী করেন। মিছিং ডায়েরীর সূত্র ধরে সাঘাটা থানা পুলিশ রিফাতকে গত ১৯ এপ্রিল (শুক্রবার) থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রিফাত সম্রাটকে খুনের বর্ণনা দেয়। সে মোতাবেক রিফাতের বাড়ীর সেফটি ট্যাংক থেকে ওই দিন গভীর রাতে পুলিশ সম্রাটের লাশ উদ্ধার করে।
আরও জানা যায়, ওদের বন্ধুত্বের সুবাদে বাড়ীতে যাতায়াত ছিল সম্রাটের । এ সুযোগে বন্ধুত্বের খাতিরে একটি ডিএসএলআর ক্যামেরা ধার নেয় রিফাত। পরে ক্যামেরাটি ফেরত চাওয়ায় দুইজনের মধ্যে বাকবিতন্ড হয়। মূলত এটিকে কেন্দ্র করেই সম্রাটকে খুন করে রিফাত।
এ দিকে সংবাদ পেয়ে গাইবান্ধার এডিশনাল এসপি (ক্রাইম) ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,মিছিং ডায়েরী করায় অভিযুক্ত রিফাতকে থানায় ডেকে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে খুনের ঘটনাটি স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়