ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাভার সিআরপি ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্হ্যমন্ত্রী - ডাঃ সামন্ত লাল সেন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:৮
 শনিবার (২০ ই এপ্রিল) সাভারের সিআরপি এবং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রধান অতিথি হিসাবে আগমন করেন স্বাস্হ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, তিনার আগমনে স্বাস্হ্য বিভাগের কর্মকর্তাগন সফর সঙ্গী হিসাবে স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এডিজিসহ ঢাকা জেলা সিভিল সার্জনসহ উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা উপস্হিত ছিলেন। পরিদর্শন শেষে সিআরপি হাসপাতালের উন্নয়নসহ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের শয্যাসংখা বাড়ানোর প্রয়োজনা অনুভব করেন এবং সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। এছাড়া বর্তমান তীব্র তাপদাহের বিষয় গুরুত্ব বিবেচনা করে সকলকে সাবধানে থাকা এবং ছাত্রছাত্রীদের শারীরিক ঝুকির বিষয় বিবেচনা করে এক সপ্তাহ স্কুল, কলেজ ছুটির সুপারিশ করেন বলে গণমাধ্যমকে জানান। 
সিআরপি ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক প্রফেসর ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, এডিজি অধ্যাপক ডা.আহমেদুল কবীর, পরিচালক (প্রশাসন)ডা.মো.হারুন-অর-রশীদ 
এছাড়া উপস্হিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা.মো.ফরিদ হোসেন মিজ্ঞা,পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমুহ ডা.আবু হোসেন মো.মঈনুল আহসান, উপস্থিত ছিলেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.শাহাবুদ্দিন খান  ,ভ্যালরি অ্যান টেইলর,সিআরপির নির্বাহী পরিচালক,প্রিন্সিপাল মহোদয় সহ উপজেলা নিবার্হী অফিসার রাহুল চন্দ,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান (পিপিএম) গুনিজন ,সাংবাদিকবৃন্দ ও হাসপাতালের সকল পর্য়ায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
হাসপাতাল পরিদর্শন করে স্বাস্হ্যমন্ত্রীসহ  উর্ধতন কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি করনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক