ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে হিট স্ট্রোকে একজনের মৃত‌্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-৪-২০২৪ রাত ৯:১৬
গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়িতে হিট স্ট্রোকে মানু‌ষিক ভারসাম‌্যহীন এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে । শ‌নিবার (২০ এপ্রিল) বিকেলে পু‌লিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠিয়েছে । 
 
নিহত সোহেল রানা (৪১) গাজীপুর সি‌টি করপোরেশনের এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে  । 
 
পু‌লিশ জানায়,  শ‌নিবার সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জিএম‌পি কোনাবা‌ড়ি থানা পু‌লিশ  কা‌শিমপুর কারাগার রুটে উলঙ্গ অবস্থায় দেখতে পায় তাকে। পরে পু‌লিশ তাকে এক রিক্সাচালকের মাধ‌্যমে এনায়েতপুর পা‌ঠি‌য়ে দেয় ।  কিছুক্ষণ পরেই ওই ব‌্যক্তি কা‌শিমপুর কার‌াগার রুটে এসে আবার ঘোরা‌ফেরা করতে থাকে । দুপুরে তার মৃতদেহ দেখতে পেয়ে পু‌লিশে খবর দেয় স্থানীয়রা । পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে মর্গে পাঠায় । 
 
জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান , প্রাথ‌মিকভাবে ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে মারা গেছে । আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস