যুব বিদ্রোহ আন্দোলনের মাধ্যমেই স্বাধীকার আন্দোলনের সূত্রপাত
যুব বিদ্রোহ দিবস ও চট্টগ্রাম মুক্ত দিবস স্মরণে চট্টগ্রাম এর ইতিহাস ,ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণাধর্মী সঙ্গঠন " চৈতগ্রাম "এর উদ্যোগে ১৯ই এপ্রিল বিকাল ৩ টায় ডাঃ মাহফুজুর রহমান'স ল্যাব এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কাজী মুহাম্মদ রাজিশ ইমরান এর সভাপতিত্বে ও প্রকাশ মজুমদার বাবু এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাসান মারুফ রুমি , বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার সংঘের সভাপতি শিঞ্চন ভৌমিক ,নারী নেত্রী হাসিনা আক্তার টুনু ।
ডাঃ মাহফুজুর রহমান বলেন ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টার'দা সূর্যসেন এর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট এর মাধ্যমে যে যুব বিদ্রোহ আন্দোলন এর সূচনা হয় তা অবশেষে স্বাধীকার আন্দোলনে রূপ নেয় । উপমহাদেশে ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনে চট্টগ্রাম এর বিপ্লবীরা ছিলেন পথিকৃৎ । বক্তারা বলেন যুব বিদ্রোহ আন্দোলন নতুন প্রজন্মকে যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়েছে । একইভাবে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে চট্টগ্রাম যুব বিদ্রোহ আন্দোলন ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম ,এসে এম ইশতিয়াক আহমেদ রুমি , জয়নুদ্দিন আহমেদ জয় ,প্রকাশ মজুমদার ,সুভাষ বিশ্বাস , হাসান মুরাদ শাহ ,নুরুল হুদা ,কাজল কান্তি দাস ও মোহাম্মদ ফয়েজ ।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত