ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে ৮ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৪ দুপুর ১২:৫০

নেত্রকোনার মদনে ৮ কেজি গাঁজা সহ  হিরা মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশের একটি চৌকশ টিম এসআই শরীফুল ইসলাম এর নেতৃত্বে  সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 শনিবার ২০ এপ্রিল সন্ধ্যার দিকে  মদন থানা চৌকশ পুলিশ অফিসার এসআই শরিফুল ইসলাম  উপজেলার মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি  হিরা মিয়া (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 গ্রেপ্তারকৃত  মাদক কারবারি মোঃ হিরা মিয়া মদন  ইউনিয়নের কুলিয়াটি  পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন এর ছেলে।

মদন থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশে মাদক কেনা বেচার একটি সংবাদ পাই মাদকের একটি বড় চালান হাত বদল হবে।

এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল শনিবার সন্ধ্যার দিকে  অবস্থান করি। এমন সময়  মাদক কারবারি হিরা মাদক দ্রব্য গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে ওই মাদক কারবারিকে গ্রেফতার করি।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান মাদক কারবারি হিরা মিয়ার বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ রবিবার 
 (২১ এপ্রিল) তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা