ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে‌ নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৪-২০২৪ রাত ৮:৪৫

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে‌ সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (২০ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষক মাওলানা আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, সাবেক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, মোঃ আব্দুর রহমান, সাবেক শিক্ষক এ কে এম শহীদুল্লাহ, মাওলানা আব্দুল মতিন খান, ক্বারী মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ ইলাইছ মিয়া, মোঃ ফরমান আলী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মইন উদ্দিন মইজন, সাবেক ছাত্র নাসির উদ্দিন আহমেদ মিঠু, পূর্ণমিলনী উদযাপন কমিটির সভাপতি আকদ্দস আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম খান, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন লেমন প্রমুখ। 

এ মাদ্রাসার সার্বিক উন্নতিতে সহযোগিতা ও শিক্ষার্থীরা যাতে এক সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা। একাধিক পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার মধ্যে ছিল  আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও  উপহার সামগ্রী বিতরণ।

পুনর্মিলনীতে এসে উচ্ছ্বাসে মেতেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনেক বছর পর মাদ্রাসা জীবনের সহপাঠি ও শিক্ষকদের সাথে দেখা হওয়ায় আনন্দে আত্মহারা ছিলেন সবাই।  দীর্ঘদিন পর দেখা হলে সবাই আড্ডা, আলাপচারিতা, পরিবার ও কর্মস্থলের গল্প করেন। পরে কেউ কেউ ফিরে যান শিক্ষা জীবনের মজার স্মৃতি কথায়। নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল মাদ্রাসা প্রাঙ্গণ।
সাবেক শিক্ষার্থীদের মধ্যে সাবেক শিক্ষার্থী,  মাও: ইয়াকুব আলী, মাও: মাহবুবুর রহমান,  মাও: তাজুল ইসলাম, মাও: লুকমান হোসেন, মাও: আব্দুল কাইয়ুম, মনসুর রশীদ পলাশ, ইসহাক আলী, মো: আনোয়ার হোসাইন, আশরাফুজ্জামান রিশাদ, মাশহুদ আহমেদ শাব্বির, আব্দুল মালিক সহ সাবেক বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক