শেরপুরে প্রচন্ড তাপদাপে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
বগুড়ার শেরপুরে প্রচন্ড তাপদাহে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে ।
সোমবার (২২ এপ্রিল) সকালে প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রম্যমান কার্যক্রম হাতে নেন। তিনি বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন । উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত পানির বোতল ও দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে। সময় সহকারী কমিশনার (ভুমি) এস এম রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন। সরকারি সকল কর্মসূচির বাইরে এসে উপজেলা প্রশাসনের এই পানির বোতল বিতরণ, ধানকাটা মাঠের শ্রমিকদের খোজখবর নেয়া ও গাছের চারা বিতরন করায় এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন ইত:পূর্বেই সরকার জনগণকে সচেতন হওয়ার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে । স্কুল কলেজ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মানুষকে সচেতন করতে নানা রকম লিফলেট বিলি করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, প্রাণী সম্পদ বিভাগ , মৎস অধিদপ্তর ও অন্যান্য সংস্থা।
এমন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন , সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার