বোয়ালমারীতে পানিতে ভাসছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের সবগুলো নতুন ঘর পানিতে ভাসছে। সেই পানিতে পাট জাগ দিতেও দেখা গেছে সুবিধাভোগীদের। সুবিধাভোগীরা বসবাস শুরুর আগেই বৃষ্টির পানিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রান্নাঘর, যাতায়াতের রাস্তা, টিউবওয়েল, বাথরুম পানিতে ভেসে গেছে। আরো কিছুদিন বৃষ্টি হলে পানি ঘরের মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রুপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সূর্যক চরপাড়া গ্রাম এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১৬টি ঘরের সবগুলো নতুন ঘর পানিতে ভাসছে। মুজিববর্ষ উপলক্ষে এমন নিচু জায়গায় ঘর করা নিয়ে শুরু থেকেই স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা আপত্তি তুলেছিলেন। তারপরও এই নিচু জায়গায়ই ঘর করা হয়েছে।
রুপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নাজমুল হোসেন নাজিম জানান, এখানে যখন কাজ শুরু করা হয় তখন গিয়েছিলাম একবার। এলাকাবাসীসহ আমি এ জায়গা সম্পর্কে বলেছিলাম, তবে কোনো কাজ হয়নি। তারপর আর ওখানে কোনোদিন যাইনি। এখন হাঁটুসমান পানিতে ভাসছে। টানা বৃষ্টি হলে পানি বেড়ে কোমর পর্যন্ত বা তার উপরে উঠতে পারে। গতবার কোমর সমান পানি হয়েছিল।
এ বিষয়ে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা বলেন, জায়গাটা নিচু এলাকা। বেশি করে মাটি অথবা বালু দিয়ে উঁচু করে কাজ করলে এ সমস্যা হতো না। আমরা তো আর কাজ করিনি। আগের ইউএনও সাহেব করেছেন। বর্তমানে ঘরগুলোতে লোকজন ওঠেনি। তারপরও আমি লজ্জায় ওখানে আর যাই না।
উপহারের ঘর পানিতে ভাসছে- এমন কথার পরিপ্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, পানিতে ভাসছে কথাটা সঠিক নয়। ওই জায়গায় যখন কাজ করা হয় তখন ছিল শুষ্ক মৌসুম। এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। আসলে জায়গাটা নিচু এলাকা। ওই জায়গায় ঘর নির্মাণের আগে অনেক বালু ফেলা হয়েছে। বালু দিয়ে উঁচু করে তারপর ঘর নির্মাণ করা হয়। তারপরও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার সমাধান করা হবে। দ্রুত সরেজমিন গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা (সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. হাসিব সরকার বলেন, ওখানে যদি উপহারভোগীরা থেকে থাকেন তাহলে তাদের সঙ্গে কথা বলে অথবা সরেজমিন গিয়ে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হবে।
প্রকল্পের কাজটি চলাকালে ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন ঝোটন চন্দ্র। জলাবদ্ধতার বিষয়ে মোবাইলে বক্তব্য নেয়ার অনেক চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied