মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক
নেত্রকোনার মোহনগঞ্জে তিন কেজি গাঁজাসহ মো. জসীম উদ্দিন (৩০) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জসীম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট দরবারপুর গ্রামের মুগুল আহমেদের ছেলে।
পুলিশ জানায়, পৌরশহরের টেংগাপাড়া এলাকায় পাইলট স্কুলের সামনের সড়কে মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন খবরে এসআই পিন্টু চন্দ্র দে'র নেতৃত্বে এএসআই জহিরুল ইসলাম ও লিলো চন্দ্র দাসসহ একদল পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে জসীম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটক জসীম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা