ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে গণমাধ্যমকর্মীদের প্রেস কাউন্সিলের কর্মশালা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৪-২০২৪ বিকাল ৫:৫০

‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) সারোয়ার আলম প্রমুখ। 

কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে ৫৩ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান