ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ২ শিক্ষার্থীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ১:৯

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় ভারতীয় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা থেকে দেশটিতে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে পেওরিয়াতে অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের মৃত্যু হয়। নিহত নিভেশ মুক্কা এবং গৌথাম কুমার পার্সি উভয়ের বয়স ১৯ বছর।

নিভেশ ছিলেন করিমনগর জেলার হুজুরাবাদের বাসিন্দা। আর গৌথম কুমার জানগাঁও জেলার ঘনপুর স্টেশনের বাসিন্দা। দুজনেই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিলেন।

খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে তাদের বন্ধুদের নিয়ে দুজনে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিভেশ ও গৌতম মারা যান এবং উভয় গাড়ির চালক আহত হন।

নিভেশ ডাক্তার দম্পতি নবীন ও সাথীর ছেলে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছে ওই দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

এমএসএম / এমএসএম

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন