উপজেলা পরিষদ নির্বাচন দুর্গাপুরে প্রতিক পেলেন যারা
আগামী ৮ মে ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিক পেলেন যারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতিক বরাদ্দের পর পরই জমে ওঠেছে এ নির্বাচনী মাঠ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন সহ মোট ১৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন। এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক (আনারস), সাবেক পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সদস্য কামাল পাশা (কাপ পিরিচ), উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (মটর সাইকেল), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান (কৈ মাছ), কুল্লাগড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা (দোয়াত কলম), যুবলীগ নেতা ফারুক আহমেদ (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভূঞাঁ (তালা), মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল) এবং আব্দুল কাঈয়ুম খান (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), শারমিন আক্তার (হাঁস) এবং তহুরা বেগম (কলস) মার্কা পেয়ে প্রতিদ্বন্ধিতা করবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৯৯,৬৭০, পুরুষ ভোট- ১,০০,৭৯৬, মহিলা ভোট- ৯৮,৮৭৩, হিজরা ভোট- ০১, কেন্দ্র সংখ্যা- ৬১। আগামী ৮ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ