অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার হোসেন পাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা।
সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এরআগে গত রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখের কাছে এসে অপর প্রার্থী লুৎফুর হাবীব রুবেলের পক্ষে তাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান. মিনহাজ উদ্দিন প্রত্যাহারপত্র জমা দেন।
গত ৩ এপ্রিল শেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে লুৎফুর হাবীব রুবেল পদত্যাগ করে ৮ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন।
জানা গেছে,এ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুর হাবীব রুবেল এবং কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন পাশা মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে লুৎফুর হাবীব রুবেল তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করেন। ফলে দেলোয়ার হোসেন একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে প্রতিমন্ত্রী পলকের শ্যালকের লোকজন দ্বারা অপহরণের শিকার হন পাশা। সে এখনো রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান