ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রাতের আধারে কৃষকের কাঁচা ধান কাটার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:২৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের আধারে ৪৮ শতাংশ জমির কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাঁসিল রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়, হাসিল রঘুনাথপুর গ্রামের মো. সদর আলীর ছেলে মো. হায়দার আলী (৪৮), মৃত নাজিম উদ্দিনের ছেলে  মো. সেলিম হোসেন (৫৫), মৃত ময়দান আলীর ছেলে মো. এনাম হোসেন (৫০) সহ আরো অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন ঘটনার রাতে উপজেলার দাথিয়া বেনী মাধব গ্রামের মো. খোকন প্রামানিকের ছেলে মো. আনিছার রহমানের ৪৮ শতাংশ জমির কাঁচা ধানের শীষ কেটে নিয়ে যায়। ভুক্তভোগী আনিছার রহমান জানান, বিবাদীদের সাথে পূর্ব থেকেই আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে । এই আক্রোসে তারা দলবদ্ধ হয়ে দেশীও অস্ত্র নিয়ে রাতের আধারে আমার জমি থেকে কাঁচা ধান কেটে নেয় । এ ঘটনা জানতে পারলে আমরা ঘটনা স্থলে গিয়ে ৯৯৯ এ ফোন দেই । সেখানে থানা পুলিশ আসলে বিবাদীরা পালিয়ে যায়।  যাওয়ার সময় আমি আমার পরিবার ও সাক্ষীদের মারপিট, জীবন নাশের হুমকি দেয় । এ ঘটনার  সুষ্ট বিচার দাবি করেন তিনি। এ ব্যপারে অভিযুক্ত হায়দার আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের জমি আমরা ধান রোপন করেছি এবং তা আমরাই কেটেছি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ    মো. হারুন অর রশিদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের