ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে অটোরিকশা সিএনজি মালিক সমিতি ও শ্রমিকদের পাল্টাপাল্টি থানায় অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৫৪

নেত্রকোনার মদনে মালিক সমিতির লোকজন ও শ্রমিকদের মধ্যে চাঁদা আদায়ের বিষয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন দুই পক্ষের লোকজন থানায়।

জানা যায়, গত শনিবার  ৬ এপ্রিল নেত্রকোনার মদনে মিশুক বেবি ট্যাক্সি, সিএনজি, চালিত অটোরিকশা মালিক সমিতির অনুমতি পাওয়ায় সংগঠনটি  উদ্বোধন করেন মিশুক ,বেবিটেক্সি, অটোরিক্সা  সিএনজি মালিক সমিতির জেলা সভাপতি এস এম সারোয়ার আলম রোকন।উক্ত সভার  প্রধান অতিথি করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়াকে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদন পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ), মদন থানা এস আই সামিউল হায়দারসহ পুলিশ সদস্য বৃন্দ, মালিক সমিতির শতাধিক লোকজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
উদ্বোধন উপলক্ষে  অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণও করা হয়েছিল। 

মিশুক বেবি ট্যাক্সি  অটোরিকশা সিএনজি মদন উপজেলার  মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় অটোরিক্সা সিএনজি মালিক সমিতি মদনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিযোগ ও মিশুক বেবি ট্যাক্সি, অটোরিক্সা সিএনজি,  মদন মালিক সমিতির সভাপতি মোঃ সেলিমর সূত্রে  জানায়, আমাদের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী মিশুক সিএনজি অটো রিক্সার মালিকদের কাছ থেকে  ১০ টাকা করে নেওয়া হয় মালিক ও শ্রমিক ও হতদরিদ্রদের মাঝে উন্নয়নমূলক কাজের জন্য। 

গত ২০ এপ্রিল রোজ শনিবার চানগাঁও  মোড়ল পাড়া বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিক্সা মালিক তামিম ও কাউসারের সাথে মালিক সমিতির প্রচার সম্পাদক আল্লাদ মিয়ার  কথা কাটাকাটি হয়।এ নিয়ে দ্বন্দ্বে একজনকে হাসপাতালে অসুস্থ দেখিয়ে ভর্তি করেন, পরে শ্রমিকদেরকে নিয়ে পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ এবং মিছিল শুরু করে মালিক সমিতির বিরুদ্ধে। বিমান বৈশ্য সহ কিছু অসাধু প্রকৃতি লোক তারা পরিকল্পিতভাবে মালিক সমিতির মান সম্মান নষ্ট করার জন্য পাঁয়তারা করছে এবং শ্রমিকদেরকে অতি উৎসাহিত করে  সরকারি রাস্তা অবরোধ ও যানজট পরিকল্পিতভাবে সৃষ্টি করে জনগণকে কষ্ট দেওয়ার লক্ষ্যে। আমরা অসাধু কুচক্র মহলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি তাদের বিরুদ্ধে। 

 
এ বিষয়ে অটোরিক্সার মালিক ইবাদুল ইসলাম বলেন, আমরা অটোরিক্সা মালিক তারা তো মালিক না, একটা সমিতি করছে ৪/ ৫ জন সদস্য মিলে তাদেরকে দশ টাকা করে চাঁদা কেন দেব।
আমরা বিভিন্ন চাঁদা দিয়ে হিমশিম খাচ্ছি গরিব মানুষ সংসার চালাতে। 
চাঁদা না দেয়ায় মালিক সমিতির সভাপতি সেলিম, জোলন ও আল্লাদ মিয়া অটোরিকশা চালক কে মারধর করে। পরে আমারা বিক্ষোভ মিছিল করি চাঁদা বন্ধ ও বিচারের দাবিতে।


এ বিষয়ে মদন থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের লিখিত  অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা