বশেমুরকৃবিতে কুইনোয়া শাকের সম্প্রসারণ শীর্ষক সেমিনার
উচ্চপুষ্টিগুণ সম্পন্ন কুইনোয়া সবুজ শাকের বহুবিধ ব্যবহার ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের লিংকন ইউনিভার্সিটি অব মিশোরী এর সিনিয়র গবেষক কৃষিবিদ শফিউল্লাহ পাঠান।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। তিনি বলেন, কুইনোয়া শাকের উচ্চপুষ্টিগুণ এবং বহুবিধ ব্যবহারের গুরুত্ব বিবেচনায় এর গবেষণা ও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় সানন্দের সাথে গবেষণায় সহযোগিতার হাত সম্প্রসারণে প্রস্তুত রয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের লিংকন ইউনিভার্সিটি অব মিশোরীর সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সেমিনারে মূল প্রবন্ধে গবেষক কৃষিবিদ শফিউল্লাহ পাঠান কুইনোয়া সবুজ শাকের পুষ্টিসমৃদ্ধ সালাদ, সুস্বাদু শাক, পশুখাদ্যসহ এর বহুবিধ ব্যবহার এর গুরুত্ব তুলে ধরেন। কুইনোয়া শাক মানবস্বাস্থ্যের জন্য যেমন সুপারফুড তেমনি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিক্যান্সার, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিওবেসিটি এবং হার্টের জন্য উপকারী। এছাড়া কুইনোয়া লবণ, খরা এবং ঠান্ডা-সহনশীল এবং বেড়ে উঠতে সামান্য সার ও পানির প্রয়োজন হয়।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট কৃষিতত্ত্ববিদ প্রফেসর ড. এম. ময়নুল হক এবং পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষকসহ এমএস ও পিএইচডি শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল