নাঙ্গলকোটে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে আহত
কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে ওই ছাত্রীর মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।
উল্লেখ্য গত (১৭ এপ্রিল) উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল রাজামিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় মঙ্গলবার (২৩ এপ্রিল) স্কুলছাত্রীর মা বাদি হয়ে রিফাত ও রিফাতের বড় ভাই হাসান (২৫), একই গ্রামের রাজামিয়ার ছেলে ফরিদ (৩৭) ও নুরুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উরুকচাউল গ্রামের নুরুল হকের ছেলে রিফাত ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন যাবৎ ইভটিজিং ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি ছাত্রীর মা জানতে পেরে প্রতিবাদ করায় ওইদিন বিকালে রিফার ও তার সঙ্গীরা স্কুলছাত্রীর বাড়ীতে এসে তাদের উপর হামলা, বাড়ীঘর ও আসবাবপত্র ভাংচুর এবং স্বর্না-অলঙ্কার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে, রিফাতের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়ায় যায়নি।
এবিষয়ে নাঙ্গলকোট থানার এসআই ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত