লোহাগড়ায় মামলার সাক্ষীকে হত্যার হুমকি, লোহাগড়া থানায় জিডি
নড়াইলের লোহাগড়ায় শালনগর ভুমি অফিসের উপ- সহকারী ভুমি কর্মকর্তা মো.ইউনুস শেখ নামের এক ব্যক্তিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে মারধরের অভিযোগে থানার মামলা নং জিআর-২৪৩/২৩ তারিখ ২৭/১০/২০২৩ ইং ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড মামলা দায়ের করা হয়।
ওই মামলার এজাহারভুক্ত ১.নম্বর আসামী নয়ন খন্দকার(৩৫) ও ২. নং আসামী রিপন খন্দকার (৩২)সম্প্রতি আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে ৩. নং সাক্ষী মো. আল মাসুদ রানাকে অশ্লীল গালিগালাজ, ভীতিপ্রদর্শন মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে মামলার সাক্ষী মো.আল মাসুদ রানা মঙ্গলবার ( ২৩ শে এপ্রিল) ইং তারিখে দুইজনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে,গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বুধবার শালনগর ভুমি অফিসের উপ- সহকারী ভুমি কর্মকর্তা মো.ইউনুস শেখ ও অফিস সহায়ক মো.আল মাসুদদ রানা সহ অফিস ত্যাগ করে উভয়ের মোটরসাইকেলে ঘরের উদ্দেশ্যে থানা লোহাগড়া - লাহুড়িয়া-সড়কের তালতলা ও কাঠালতলা বাজারের মাঝামাঝি স্থানে পৌছাইলে পথ রোধ করে নয়ন,রিপন,দুলাল ও অজ্ঞাতনামা ২/৩ জন রামদাও,চাপাতি,লোহার রড,হাতুড়ী,লাঠি,হকিস্টিক অস্ত্রাদীয় সহকারে বে-আইনি জোটবদ্ধ অবস্থায় পূর্বপরিকল্পনা মোতাবেক অভিন্ন উদ্দেশ্য পূর্ব শত্রু তার জের ধরিয়া আক্রমণ করিয়া বেধড়ক মারপিটে গুরুতর জখম হয়।
এ ঘটনায় মো. ইউনুছ শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় জিআর -২৪৩/২৩ মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় ৩ জনকে আসামি করা হয়।জানতে চাইলে, নয়ন খন্দকার ও রিপন খন্দকার দৈনিক সকালের সময়কে বলেন, মো. আল মাসুদকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা তাকে ঠিকমতো সাক্ষী দিতে বলেছি। বাদী মো.ইউনুছ শেখ বিজ্ঞ আদালতের কাছে জামিন বাতিলসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষকরা
নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ