শান্তিগঞ্জে পরিবার সম্মেলন অনুষ্ঠিত
নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যবান্ধব আদর্শ পরিবার গঠন” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, সহকারি পরিচালক ডা. দেবাশীষ শর্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডিটর কাম ট্রান্সলেটর নাসের উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার ও মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম প্রমুখ।
উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ দম্পতি ও তাদের পরিবারের দুইজন করে সদস্য সহ মোট ১০০ জন অংশগ্রহণ করে। বিকেলে দম্পতি ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় পরিবার সম্মেলন ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত