ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ইউপি সদস্যের ভাতা আত্মসাৎ এর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-৪-২০২৪ রাত ১০:৬

কুষ্টিয়ার ইউপির এক সদস্যের দুই মাসের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত মালামাল পাওয়া থেকেও বঞ্চিত করা হয়েছে।  

এই নিয়ে বুধবার (১৭ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বটতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের (ইউপি)সদস্য রুশিয়া খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডের (ইউপি)সদস্য রুশিয়া খাতুনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইউনিয়ন পরিষদের একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত কম্বল, ফুটবল, টিউবওয়েল, কৃষিপন্য ধানের বীজ ও সার, ভিজিপি কার্ডের ১০কেজি চাউল, অন্যান্য ইউপি সদস্যদের দিলেও আমাকে দেওয়া হয় নাই। পরিষদে গেলে চেয়ারম্যান তার লোকজনকে দিয়ে জোরপূর্বক বের করে দেয় আমাকে। একই সঙ্গে আমার তিন মাসের সম্মানী ভাতা আত্মসাত করেছেন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু। বিষয়টি বার বার চেয়ারম্যানকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছি। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি। 

ভুক্তভোগী (ইউপি) সদস্য রুশিয়া খাতুন বলেন, অন্যান্য ইউপি সদস্যরা ভাতার টাকা পেলেও আমার তিন মাসের সম্মানী ভাতার টাকা আত্মসাত করেছে চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের একাধিক সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।এছাড়াও পরিষদে গেলে চেয়ারম্যানের লোকজনকে দিয়ে আমাকে বের করে দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি। 

এ ব্যাপারে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন,এমনটি হওয়ার প্রশ্নই আসে না। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, বিষয়টি তদন্তধীন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার