রায়গঞ্জে ভূমিহীনদের আবাদকৃত ধান রক্ষা ও নিরাপত্তার দাবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাইডাঙ্গা বিলে ভূমিহীনদের আবাদকৃত ধান রক্ষা ও ভূমিহীনদের মিথ্যা মামলায় হয়রানি থেকে রক্ষার দাবি জানিয়েছেন ভূক্তভোগী স্থানীয় ভূমিহীনেরা।বুধবার বিকালে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে গ্রামসেনাই ভূমিহীন সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামসোনাই ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলী বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া মৌজার সোনাইডাঙ্গা বিলে জমিদার কৃষ্ণ কামিনী চৌধুরানী পরিত্যাক্ত ২৮ একর ৩৪ শতক ভূমির মধ্যে প্রায় সাড়ে ৮ একর সরকারি ১ নাম্বর খাস খতিয়ানের জমিতে ধান চাষ করে আসছেন ভূমিহীন সমিতির ৪০ টি পরিবার। গত ২২ এপ্রিল জোতদাররা ভূমিহীনদের আবাদকৃত ২৫ বিঘা জমির মধ্যে প্রায় ২ বিঘা জমির কাঁচা ধান জোর করে কেটে নিয়ে যায়। এসময় বাধা দিলে জোতদারা ভূমিহীনদের উপর হামলা চালিয়ে নারী পুরুসসহ ৬জনকে গুরুতর আহত করে। উভয়পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়। জোতদারদের মামলায় পুলিশী তৎপরতায় ভূমিহীনরা বাড়ি ঘরে থাকতে পারছেন না বলে অভিযোগ করেন। এসময় উপস্থিত শতাধিক ভূমিহীন নারী পুরুষ কান্নায় ভেঙ্গে পড়েন। তারা তাদের জানমাল, আবাদকৃত ধান রক্ষা ও নিরাপত্তার দাবি জানান। তারা বলেন, শুরু থেকেই গ্রাম সোনাই গ্রামের জোতদার জাহের আলী সরকার গং ভূমিহীনদের উপর হামলা মিথ্যা মামলায় হয়রানী করে ভূমিহীনদের ঐ বিলের জমি থেকে উচ্ছেদের পায়তারা করছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরো বলা হয়, জমিদার কৃষ্ণ কামিনী চৌধুরানী পরিত্যাক্ত ২৮ একর ৩৪ শতক ভূমির মধ্যে ১৮ একর ৯১ শতক জমি জোতদার তমছের আলী গং আর এস রের্কডের সময় আমীন কর্মচারিদের সাথে যোগ সাজশে ভলিয়ম বইয়ের পাতা টেম্পারিং করে ডুপ্লিকেট পাতা ভলিয়ম বইয়ে সংযুক্ত করে জাল রেকর্ড তৈরি করে। প্রকৃত অর্থে ২৮ একর ৩৪ শতক ভূমি খাস জলা। এব্যপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বাদী হয়ে ঐ সম্পত্তি রক্ষায় জোতদার গোলাম হোসেন গং এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা করেছেন। এরপরও নিরাপত্তাহীনতায় ভূগছেন ৪০ টি ভূমিহীন পরিবারের দেড় শতাধিক নারী শিশু ও বৃদ্ধরা।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied