ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণে সচেতনতামূলক লিফলেট বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ৩:২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে সর্বজনীন পেনশন স্কীম গ্রহণ করতে স্বকর্মে নিয়োজিত ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন।বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি এলাকায় স্বকর্মে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ, পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে ওই লিফলেট বিতরণ করেন তিনি।সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০বছর ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগণ এ পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।জানা গেছে, বঙ্গবন্ধুর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনয়নে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি ২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্তি করাসহ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের ঘোষণা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ প্রণীত হয় যার অধীনে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। আগামী ২০৪১ সালের মধ্যে সুখী ও সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, টেকসই উন্নয়নে, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম (প্রবাস-প্রগতি-সুরক্ষা-সমতা) চারটি স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সের সকল নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে পরবর্তীতে তার সুফল ভোগ করতে পারবেন। ইউনিয়ন পরিষদে উদ্যোক্তাদের সহযোগিতায় অনলাইনে ফরম পূরণের মাধ্যমে পেনশন স্কিম গ্রহন করার আহ্বানও জানান তিনি। পেনশনের আওতায় ইউনিয়ন বাসীদের নিয়ে আসার জন্য ইতিমধ্যে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রমের একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যেখানে সাধারণ নাগরিকরা এই সেবা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন পাশাপাশি এই সুবিধার আওতায় আসতে রেজিষ্ট্রেশন করতে পারবেন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের