গাইবান্ধায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
সকাল-সন্ধ্যা সূর্য্যের উত্তাপ আর প্রচন্ড গরমে অতিষ্ট জনজীবন। চলমান হিটওয়েভে মানুষ আর প্রানীকুল উভয়ই যখন চরম বিপাকে।সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবিরাম যেন আগুন ঝড়ছে। চৈত্রের শেষ থেকে নির্দয় সূর্য্যের উত্তাপে পুড়ছে প্রকৃতি। আর এই তীব্র গরম থেকে মুক্তি আশায় গাইবান্ধায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
(২৫ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গাইবান্ধা সদরের ইসলামিয়া হাই স্কুল মাঠে ঘন্টাব্যাপী এ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ গাইবান্ধার আয়োজনে জেলার বিভিন্ন স্থান হতে নামাজের নির্ধারিত সময়ের আগেই ইসলামিয়া হাই স্কুল মাঠে জড়ো হন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে এবং তীব্র গরম থেকে মুক্তিসহ বৃষ্টি চেয়ে কান্নাকাটি করেন। দোয়া করার সময় মুসল্লিরা পাঞ্জাবি ও টুপি উল্টো করে পরেন।
নামাজে ইমামতি করেন গাইবান্ধা স্টেশন জামে মসজিদ এর পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মোঃ আব্দুল আউয়াল।
নামাজ শেষে ইমাম মোঃ আব্দুল আউয়াল বলেন, অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা নিরুপায়। তাই এ দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি লাভের আশায় আকাশের নিচে এই স্কুল মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করেছি।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied