শৈলকুপায় এমপি আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তি কামনায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সরোয়ার জাহান বাদশার সঞ্চালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাব্দার হোসেন মোল্লা, স ম রানাউজ্জামান বাদশা, নাসিরুল আলম খান, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাওন শিকদার।
আরো উপস্থিত ছিলেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, মাহামুদুল হাসান মামুন ও হেলাল উদ্দিন বিশ্বাসসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি আব্দুল হাইয়ের আশু রোগমুক্তি কামনায় উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস