ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বৃষ্টির জন্য সোনারগাঁয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায়


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-৪-২০২৪ বিকাল ৫:২০

 সারাদেশে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরমে হুমকির মুখে ফল, ফসল ও পশুপাখির জীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ঈদগা ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় প্রায় তিন শতাধিক মুসল্লি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য বৃষ্টি প্রার্থনা ও মহান আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে তাদের চোখের পানি ছেড়ে দেন এবং তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন।
হাদিসে বর্ণিত, বিশ^ নবী হজরত মোহাম্মদ (সা.) অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং বৃষ্টি প্রার্থনায় দুরাকাত ইস্তিসকার সালাত আদায় করতেন। পরে আরবিতে খুতবা দিয়ে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করতেন। সোনারগাঁয়ে তাহেরপুর ঈদগাঁ ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন ঈদগাঁ ময়দানের খতিব মাওলানা আহসান উল্লা। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আবুল বাসার, মোঃ ইব্রাহীম, গিয়াস উদ্দিন, আব্দুর রউফ, মোহাম্মদ আলী, মোঃ নেছার উদ্দিন, আলী হোসেন, আব্দুস সালাম, মোঃ কাউছার, ইউনুছ আলী ও মাওলানা আলম প্রমূখ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান