কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের পাওয়ার ট্রান্সফরমারে আগুন
গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেল সাড়ে চারটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় বিকেল সাড়ে চারটার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আতঙ্কে দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।
সরেজমিনে গিয়ে দেখা যায় পাশের বিল্ডিং এর ৭ তলার ট্যাংকি থেকে পানি ছিটানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। কোনাবাড়ী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ কামাল হোসেন বলেন এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছাপলাই দেওয়া হয়। তিনি আরো বলেন, লোডশেডিং এর কারণে আমরা হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্ট সার্কটি থেকে আগুনের সূত্র পাত। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন,খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরো বলেন,প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ