ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে পুকুর খননকারী ও এলাকাবাসীর সংঘর্ষে আহত ১০


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৪ দুপুর ১২:১৯

নাটোরের গুরুদাসপুরে মাটি ফেলে সড়ক নষ্টের প্রতিবাদ করায় বাড়ির নারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন মাটি ব্যবসায়ী আজিজের লোকজন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মশিন্দা ইউনিয়নের বামোনকোলা ছোট বটতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব হোসেন জানান, মাধরের ঘটনায় নারীসহ অন্তত দশজন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন আছে।

মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিশা গ্রামের মৃত সেকেন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার তিন ফসলি জমিতে পুকুর খনন করে আসছেন। স্থানীয়দের পক্ষে নজরুল ইসলাম বাদি হয়ে পুকুর খননকারী হাফিজুল, আলতাব, বিপ্লব, বাবুসহ ৮ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলাকারীরা মশিন্দা চরপড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়- বেশ কিছু দিন ধরে মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকায় পুকুর খনন করছেন মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ, আয়ুব আলী, আব্দুল লতিফ, হাফিজুল ইসলামসহ অনেকে। তাদের খননকৃত পুকুরের মাটি বিক্রি করা হচ্ছে। আঞ্চলিক সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বহনকারী ট্রাক্টর। ট্রাক্টরের মাটি উপচে পরে পাকা সড়কে মাটির স্তর পড়েছে। প্রখর রোদে ধুলিময় পরিবেশে আশপাশের বামনকোলা, মশিন্দা চরপড়া, মশিন্দা মাঝপাড়াসহ অন্তত ৫ গ্রামের মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালিয়েছে মাটি ব্যবসায়ীরা।

পুকুর খননকারীদের হামলায় আহত গৃহবধূ নিলুফা ইয়াসমিন বলেন- গুরুদাসপুর-কাছিকাটা আঞ্চলিক সড়কের ধারেই তাদের বাড়ি। সড়কে পড়া মাটিতে ধুলোয় আচ্ছন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা ওই সড়কে পানি ছিটিয়ে দেন। পানি ছিটানোর বিষয়টি নিয়ে মাটি বাব্যবসায়ী আব্দুল আজিজের পক্ষে হাফিজুল লোকজন নিয়ে স্থানীয়দের ওপর চড়াও হন। এসময় স্থানীয় লোকজনের সাথে হাফিজুলের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন।

আহত গৃহবধু হাসিনা বেগম বলেন- রাস্তায় পানি ছিটানোর ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত হাফিজুল লোকজন নিয়ে বামনকোলা গ্রামের মজিবর, আহম্মেদ আলী ও আব্দুল মান্নানের বাড়িতে অতর্কিত হামলা চালান। এসময় বাড়িতে পুরুষ না থাকায় তাকেসহ সেলিনা বেগম (৩৫) ও সাহেদা বেগমকে (৩২) বেধড়ক পিটিয়েছেন। আহতরা হলেন- হাসান, হাসিনা, নিলুফা, খাদিজা, মামুন ইসলাম, রাব্বী প্রামাণিক। হামলাকারীদের পক্ষে হাফিজুল, আলতাব হোসেন ও তার ছেলে রিদয় আহত হয়েছেন।

এদিকে পুকুর খননকারীদের পক্ষে হামলায় অংশ নেয়া হাফিজুল ইসলাম বলেন- পাকা সড়কে পানি দেওয়ায় তাদের মাটিবাহি যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছিল। এ কারণে তিনি প্রতিবাদ করায় এলাকার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য- গত বুধবার ২৪ এপ্রিল পুকুর খননের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামে কামাল হোসেন নামে (৪৩) একজনকে  কুপিয়ে জখম করে মাটি ব্যবসায়ী স্থানীয় রবিন মেম্বারসহ তার সহযোগিরা।

মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী ওই হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।  

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান- এঘটনায় স্থানীয়দের পক্ষে নজরুল ইসলাম বাদি হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির